আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-25 ইং
আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গা শহরের ৫ জনকে ২ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে বাদেমাজুর মৃত জাফর আলীর ছেলে সানোয়ার হোসেনকে ৫ শ টাকা, আনন্দধামের আলম হোসেনের ছেলে মাসুদ আলীকে ৬ শ টাকা, রাধিকাগঞ্জ গ্রামের ওয়াদুদ আলীর ছেলে নাসির উদ্দিনকে ৫ শ টাকা, কালিদাসপুর গ্রামের মহাবুল আলীর ছেলে আসিফকে ৩ শ টাকা ও হারদী গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে রেজাউলকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)