ঝিনাইদহে ভিজিএফ কার্ডে চাল উত্তোলন নিয়ে তোলপাড়!

আপলোড তারিখঃ 2021-07-20 ইং
ঝিনাইদহে ভিজিএফ কার্ডে চাল উত্তোলন নিয়ে তোলপাড়! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বিতরণকৃত ভিজিএফ কর্মসূচির ১০ কেজি চালের স্লিপ জালিয়াতির অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হয়ে গেলে ওই ইউপি মেম্বার মোবাইল বন্ধ করে গা-ঢাকা দেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে। ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান খবর নিশ্চিত করে জানান, ‘সোমবার চাল বিতরণের সময় বেশ কয়েকটি জাল স্লিপ দেখে আমাদের সন্দেহ হলে তা যাচাই করা হয়। পরে ওই স্লিপ জাল বলে প্রমাণিত হয়।’ তিনি বলেন, এই জাল স্লিপে চাল বিতরণ অব্যাহত থাকলে চালের মজুদের ঘাটতি দেখা দিত। এ ঘটনার সঙ্গে গান্না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার কুঠিদুর্গাপুর গ্রামের ফারুক হোসেন জড়িত এবং তিনিই এই জাল স্লিপ উপকারভোগীদের মধ্যে বিতরণ করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে সচিব সাইদুর রহমান উল্লেখ করেন। তথ্য নিয়ে জানা গেছে, চাল বিতরণের সময় গান্না ইউনিয়ন পরিষদের কর্মচারীদের স্লিপ নিয়ে সন্দেহ হলে কোনো ওয়ার্ডের স্লিপ তা পরীক্ষা করে দেখা হয়। জালিয়াতি ধরা পড়ার পর জানাজানি হলে ওই জাল স্লিপ আর আসেনি বলে বিতরণ কাজে নিয়োজিত কর্মীরা জানান। এ বিষয়ে গান্না ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবাইদুল হক রিপন জানান, ৫-৭টি জাল স্লিপ ধরা পড়েছে। এ ঘটনার জন্য ফারুক মেম্বার খুবই অনুতপ্ত। ইউপি মেম্বার ফারুক হোসেন বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা এসব করেছে তা তিনি জানেন না। আসন্ন ইউপি নির্বাচনে তিনি প্রার্থী হবে বলে তাঁর প্রতিপক্ষরা তাঁর ওপর দায় চালিয়ে দিচ্ছে বলে তিনি মনে করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)