ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন মুজিবনগরে এসে মনে হচ্ছে আমি যেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের কাছে আসলাম বা ইতিহাসকে ছুয়ে দেখলাম। এখানকার প্রতিটি স্থাপনা আমাদের ফিরিয়ে নিয়ে গেছে বাংলাদেশর গৌরবময় ইতিহাসের কাছে। এখানে আসতে পেরে আমরা গর্বিত। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন শেষে এ কথাগুলো বলেন তিনি। তিনি আরো বলেন আমরা সাংবাদিকদের অধিকার আদায় ও কল্যানের জন্য কাজ করে যাচ্ছি। এর আগে সংগঠনটির নেতৃবৃন্দ মুজিবনগর পৌঁছালে মেহেরপুরের সাংবাদিকরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে সংগঠনটির সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের নেতৃত্ব শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা। পরে তারা মুজিবনগর কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ট্রেজারার মধুসুদন মন্ডল, সংগঠনটির চট্রগ্রাম সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, রাজশাহী সভাপতি কাজী সাহেদ, যশোর সভাপতি সাজেদুর রহমান, খুলনা সাধারন সম্পাদক শাহ আলম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সাধারন সম্পাদক রফিকুল আলমসহ বিভিন্ন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
