দর্শনার নাস্তিপুরে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

আপলোড তারিখঃ 2021-07-18 ইং
দর্শনার নাস্তিপুরে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর ডাঙ্গাপাড়া ও বিল মাঠে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, নাস্তিপুর ডাঙ্গাপাড়া ও বিল মাঠে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন বেশ কয়েকজন কৃষক। ডাঙ্গাপাড়া ও বিল মাঠে ৫-৬টি স্থানে ফসলি জমিতে ২৫-৩০ ফিট গভীর করে মাটি কাটার ফলে আশেপাশে ফসলি জমিগুলো এখন হুমকির মুখে পড়েছে। খাড়াভাবে ২৫-৩০ ফিট গভীর করে মাটি কাটার করণে পুকুরগুলোর আশেপাশের ফসলের জমিগুলো যেকোনো সময় ধসে পড়ার উক্রম হয়েছে। ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের ফনা বিশ্বাস, নাস্তিপুর গ্রামের জাহাঙ্গীর আলম, চাঁদ আলী, বদরুল হক ও খোরশেদ আলীসহ বেশ কয়েকজন কৃষক এসব ফসলি জমির মাটি বিক্রি করছেন বলে জানা গেছে। সরকারি বিধি-নিষেধ থাকা সত্ত্বেও কিছু আসাধু লোকজন এসব ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন। এ বিষয়ে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে করে যথাযথ ব্যবস্থা নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)