চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন

আপলোড তারিখঃ 2021-07-17 ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাড়ে চারটায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কেদারগঞ্জের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমাদের অত্যান্ত দুঃখের দিন! অবৈধ তত্ত্ববধায়ক সরকার গণতান্ত্রিক ধারার বিচ্যুতি ঘটাতে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল! তত্ববধায়ক সরকার বিএনপি জামাতের সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে গ্রেপ্তার করে! আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করতে থাকে! সেই অবৈধ তত্ত্ববধায়ক সরকারের প্রতি ঘৃণা প্রদর্শন করতে আমরা করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে সমবেত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা এক মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনাভাইরাসকে মোকাবিলা করতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার করোনা প্রতিরোধে যে নির্দেশনা দিয়েছে, তা আমাদের মেনে চলতে হবে।’ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচানায় আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিুজর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)