১০ দিনে ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করলেন জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2021-07-17 ইং
১০ দিনে ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করলেন জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ১০ দিনে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ মহৎ কাজে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন তিনি। সুধিজনেরা বলছেন, করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ মহৎ। জানা গেছে, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে কেউ যেন মারা না যায়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। দিলীপ কুমার আগরওয়ালার সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বিনামূল্যে মুমূর্ষ করোনা আক্রান্ত রোগীর সেবা দিচ্ছেন। করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। এ অক্সিজেন সেবার জন্য চালু করেছেন তিনটি হেল্প নাম্বার (জানিফ-০১৭২১-২৫৬০০৪, মাফি-০১৯১৪-১১৮৯৯৩, সজল-০১৯২১-৩২৫৩৫৪) এই নাম্বারগুলোই কল করলেই করোনা আক্রান্ত মুমূর্ষ শ্বাসকষ্টে সমস্যাজনিত রোগী বাড়ি বসে বিনামূল্যে পাচ্ছেন অক্সিজেন।১০ দিনে ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করলেন জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: ১০ দিনে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ মহৎ কাজে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন তিনি। সুধিজনেরা বলছেন, করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ মহৎ। জানা গেছে, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে কেউ যেন মারা না যায়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। দিলীপ কুমার আগরওয়ালার সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বিনামূল্যে মুমূর্ষ করোনা আক্রান্ত রোগীর সেবা দিচ্ছেন। করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। এ অক্সিজেন সেবার জন্য চালু করেছেন তিনটি হেল্প নাম্বার (জানিফ-০১৭২১-২৫৬০০৪, মাফি-০১৯১৪-১১৮৯৯৩, সজল-০১৯২১-৩২৫৩৫৪) এই নাম্বারগুলোই কল করলেই করোনা আক্রান্ত মুমূর্ষ শ্বাসকষ্টে সমস্যাজনিত রোগী বাড়ি বসে বিনামূল্যে পাচ্ছেন অক্সিজেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)