ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কুষ্টিয়া হয়ে মেহেরপুর থেকে সরকারি সফরে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে মেহেরপুরে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী কুষ্টিয়া হয়ে মেহেরপুর পৌঁছান। আজ শুক্রবার তিনি তাঁর বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পর দিন শনিবার সকালে চুয়াডাঙ্গায় বিজিবির একটি অনুষ্ঠানে যোগদানের জন্য রওনা হবেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পূর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় নবাগত পুলিশ সুপার রাফিউল আলম সেখানে উপস্থিত ছিলেন।
