ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অননুমোদিত ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অননুমোদিত ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
