বাবা হলেন সাংবাদিক জহির রায়হান সোহাগ

আপলোড তারিখঃ 2021-07-15 ইং
বাবা হলেন সাংবাদিক জহির রায়হান সোহাগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: পুত্র সন্তানের বাবা হলেন আরটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগ। এনিয়ে দ্বিতীয় বারের মতো বাবা হলেন তিনি। মঙ্গলবার ১৩ জুলাই দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের উপশম নার্সিং হোমে সিজারিয়ানের মাধ্যমে সাংবাদিক পত্নী আরাবিয়া আক্তার জুঁই'র কোলজুড়ে আসে পুত্র সন্তান। বর্তমানে সুস্থ রয়েছেন মা ও ছেলে দুজনেই। পুত্র সন্তানকে কোলে নিয়ে যেন আনন্দের শেষ নেই তার। প্রথম সন্তান কন্যা। নাম রাইসা রায়হান মৌ। স্ত্রী আরাবিয়া আক্তার জুই ও সদ্য ভূমিষ্ট পুত্র সন্তানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক জহির রায়হান সোহাগ। পুত্র সন্তানের বাবা হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্খীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)