ঝিনাইদহে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-15 ইং
ঝিনাইদহে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ২২ টাকার টিএসপি ২৯ টাকায় এবং ডিএপি সার ১৬ টাকার পরিবর্তে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করার দায়ে নজরুল ইসলাম নামে এক সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ঝিনাইদহ সদর উপজেলার বয়রাতলা বাজারে এই জরিমানা আদায়ের ঘটনা ঘটে। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, নিয়মিত বাজার মনিটরিং করার অংশ হিসেবে বয়রাতলা বাজারে মেসার্স নজরুল ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে অভিযোগ ওঠে ব্যবসায়ী নজরুল ইসলাম টিএসপি সার ২২ টাকার পরিবর্তে ২৯ টাকা এবং ডিএপি সার ১৬ টাকার পরিবর্তে ৩৬ টাকা বিক্রি করছেন। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় বিধি মোতাবেক ব্যবসায়ী নজরুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)