ঝিনাইদহে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-14 ইং
ঝিনাইদহে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে অভিযান চালিয়েছে ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে শেখপাড়া বাজারের হাসানুজ্জামান ফারুকের নবারুণ ফার্মেসি এবং গৌতম কুমার বিশ্বাসের দয়াল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ানের স্যাম্পল এবং ওষুধের পাতার মেয়াদ কেটে রাখার অপরাধ প্রমাণিত হয়। এ ঘটনায় প্রত্যেক দোকানদারকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল ও নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার, ওষুধের দোকান ও জরুরি পরিসেবা ব্যতীত সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে জনসাধারণকে অনুরোধ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)