ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু পাঁচদিনে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে ৩৯টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন। দুঃসময়ে করোনার ভয় ত্যাগ করে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানোর এই কাজের প্রশংসিত হয়েছেন তিনি।
জানা গেছে, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে কেউ যেন মারা না যায়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। দিলিপ কুমার আগরওয়ালার সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বিনামূল্যে মুমূর্ষ করোনা আক্রান্ত রোগীর সেবা দিচ্ছেন। নিজেই কখনো বা সাইকেলে, কখনো বা বাইকে করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। এ অক্সিজেন সেবার জন্য চালু করেছেন তিনটি হেল্প নাম্বার (জানিফ-০১৭২১-২৫৬০০৪, মাফি-০১৯১৪-১১৮৯৯৩, সজল-০১৯২১-৩২৫৩৫৪) এই নাম্বারগুলোই কল করলেই করোনা আক্রান্ত মুমূর্ষ শ্বাসকষ্টে সমস্যাজনিত রোগী বাড়ি বসে বিনামূল্যে পাচ্ছেন অক্সিজেন।
