ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের নির্দেশনায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক দেওয়া হচ্ছে এসব পরিবারগুলোর মাঝে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলার কসবা মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকজন মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বিপ্লব হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজামান, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগ (ক) শাখার সভাপতি আলী আজগার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুকাদ্দেস হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. তহিদুল ইসলাম লিলু, রাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল, ছাত্রলীগ নেতা রেজা, প্লাবন, সজিব, শিমুল, মুস্তাফিজুর, অরুপ, শান্ত, ইলিয়াসসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিপ্লব হোসেন বলেন, ‘মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় আমরা কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে খাদ্য-সামগ্রী নিয়ে মাঠে নেমেছি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করছি। আমরা সাধারণ মানুষকে ঘরে থাকতে অনুরোধ করছি। করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেন। করোনা পরীক্ষা করান। আর বেশি সমস্যা হলে আমাদেরকে জানান, আমরা স্বাস্থ্যসেবার ব্যবস্থা করব। খাদ্য-সামগ্রীসহ যেকোনো সমস্যার সমাধানে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগ আপনাদের পাশে আছে।’
