আনসারবাড়ীয়া কলার হাট পরিদর্শনে নবাগত ইউএনও আরিফুল ইসলাম

আপলোড তারিখঃ 2021-07-13 ইং
আনসারবাড়ীয়া কলার হাট পরিদর্শনে নবাগত ইউএনও আরিফুল ইসলাম ছবির ক্যাপশন:
জাহিদ মামুন, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন কলার হাট পরিদর্শন করলেন জীবননগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে আনসারবাড়ীয়া কলার হাটটি তিনি পরিদর্শন করেন। এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহি উদ্দীন এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আনসারবাড়ীয়া কলাহাট ইজারাদার ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা ও সহকারী ইজারাদার শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, খন্দকার ফারুক আহাম্মদ স্বপন, শেখ কদর আলী প্রমুখ। এসময় হাটের ইজারাদার মির্জা লিটন ইউএনও’র নিকট কলার হাটের উন্নয়নে হাটের সেড, ফ্লাড সোলিং রাস্তা, ব্যবসায়ীদের নিরাপত্তা, পাবলিক টয়লেট নির্মাণসহ ব্যাপক উন্নয়নের দাবি জানান। ইউএনও হাট পরিদর্শনকালে হাটের নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)