করোনায় মানুষের হাহাকার অবস্থা!

আপলোড তারিখঃ 2021-07-13 ইং
করোনায় মানুষের হাহাকার অবস্থা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহে সদর হাসপাতালে নেই হাই ফ্লো অক্সিজেন সেবা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে হাহাকার চলছে। যখন তখন প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন সেবা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারছে না। ফলে রোগীর জীবন বিপণ্ন হচ্ছে। মিল্টন নামে রোগীর এক স্বজন জানান, তাঁর মায়ের হাই ফ্লো অক্সিজেন যখন প্রয়োজন ছিল, তখন পাওয়া যায়নি। হাই ফ্লো অক্সিজেনের অভাবে তাঁর মায়ের মৃত্যু ঘটে। গতকাল সোমবার বিকেলে জাহিদুর রহমান তারেক নামে আরেকজন রোগীর স্বজন জানান, তাঁর ছোট চাচী আনোয়ারা বেগম (৭০) হাই ফ্লো অক্সিজেনের অভাবে যখন ছটফট করছিল, তখন হাসপাতাল থেকে বলা হয় হাই ফ্লো অক্সিজেন সব অ্যাক্টিভ। তারপর মূমুর্ষু চাচীকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যান। সেখানেও আইসিইউ এবং হাই ফ্লো অক্সিজেন সুবিধা পাওয়া যায়নি। পলে বিকেল চারটার দিকে চাচীর মৃত্যু ঘটে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিথিলা ইসলাম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন খুবই কম। ১২টির মধ্যে দুটি নষ্ট। ১০টি সব সময় অ্যাক্টিভ থাকে। ফলে জরুরি মুহূর্তে রোগীদের হাই ফ্লো অক্সিজেন সেবা দিতে পারছি না। এদিকে, ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে জাহেদী ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৪০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। এসময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজলসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও ১৫টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। গতকাল সোমবার সকালে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনের হাতে তুলে দেওয়া হয়। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হাই ফ্লো অক্সিজেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)