ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2021-07-12 ইং
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ঠাকুরগাঁওয়ে করোনার নিউজ করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল ইসলাম চপল। এ মামলায় পুলিশ সাংবাদিক তানভীর হাসান তনুকে গ্রেপ্তার করলেও বিজ্ঞ আদালত গতকাল রোববার তনুকে জামিন মুক্তি দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল, মামলা প্রত্যাহার ও মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিত দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হােসেন। আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সাংবাদিক সুজন মাহমুদ, আ. হান্নান, আবিদ হাসান রিফাত, শ্রী সুকমল চন্দ্র দাস বাঁধন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)