ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ভ্র্যাম্যমাণ আদালতে ১২ মামলায় ৯ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার উপজেলার হাসাদাহ, কাশিপুর, পেয়ারাতলা, কাটাপোল ও আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উপজেলার হাসাদাহ, কাটাপোল, কাশিপুর, পেয়ারাতলা ও আন্দুলবাড়ীয়া বাজারে সরেজমিনে পরিদর্শনে গেলে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ৬টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপর দিকে, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন ৬টি মামলায় ৫ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে জীবননগর থানা পুলিশ।
