আলমডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-07-12 ইং
আলমডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পা অফিসের উদ্যোগে ৩১তম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মেডিকেল অফিসার ফজলুল হক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক বায়োজিদ হাসান, শ্রেষ্ঠ পরিদর্শিকা মালা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মোছা. আক্তার নুর নাহার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)