গাংনী অফিস: গাংনীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গঠিত সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে সভাপতি ও ম্যানেজারদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাংনীর একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করা হয়েছে। গাংনী একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও তেঁতুলবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ। প্রশিক্ষণে ২৫টি নতুন সমিতির সভাপতি ও ম্যানেজার মিলে ৫০ জন অংশগ্রহন করেন।
