‘পজিটিভ আলমডাঙ্গা’ গ্রুপকে ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

আপলোড তারিখঃ 2021-07-11 ইং
‘পজিটিভ আলমডাঙ্গা’ গ্রুপকে ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল কাউনাইন ও তাঁর বন্ধু মহলের উদ্যোগে সামাজিক সংগঠন ‘পজিটিভ আলমডাঙ্গা’ গ্রুপকে ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাবুপাড়ায় মাহমুদুল কাউনাইনের ভাড়া বাড়ির সামনে এই সিলিন্ডার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক খন্দকার জামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম, পজিটিভ আলমডাঙ্গা গ্রুপের অ্যাডমিনদের মধ্যে মুছাব আলী, আনিছুর রহমান রিমন, মারসাদ সিবলি, তানভীর আহম্মদ, অলিদ হোসেন, রনি, নাজমুল সাকিব, আবির হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)