ঝিনাইদহে নকল ওষুধ জব্দ!

আপলোড তারিখঃ 2021-07-10 ইং
ঝিনাইদহে নকল ওষুধ জব্দ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল অ্যাজমা ও গ্যাসের ওষুধ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে বাড়ির মালিক গোলাম নবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, বেশ কিছুদিন ধরেই শহরের আরাপপুর মাস্টারপাড়া এলাকার একটি বাড়িতে নকল ঔষধ মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ আসে। এই অভিযোগের প্রেক্ষিতে রাতে গোলাম নবীর বাড়িতে অভিযান চালানো হয়। সেসময় ছাদে ওঠার সিড়ির নিচে কয়েকটি কার্টুনে রাখা নকল অ্যাজমার ঔষধ মন্টেয়ার-১০ ট্যাবলেট ৫৯১টি, গ্যাসের ঔষধ সেকলো ও প্যান্টোনিক্স ক্যাপসুল ৪৩৩টি এবং বেশ কিছু মোনাস-১০ ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল ঔষধ বিক্রি ও মজুদ রাখার দায়ে বাড়ির মালিক গোলাম নবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক রেহান হাসান, বিসিডিএস জেলা শাখার সভাপতি রফিকুল করিম, সিনিয়র সহসভাপতি মোস্তাকিবুর রহমানসহ পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)