নেটওয়ার্ক চুয়াডাঙ্গাকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

আপলোড তারিখঃ 2021-07-10 ইং
নেটওয়ার্ক চুয়াডাঙ্গাকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাড়ি বাড়ি করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দেওয়ার জন্য অনলাইন ভিত্তিক স্বেচ্চাসেবী সংগঠন নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়। জানা যায়, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের অক্সিজেন সেবাদানের লক্ষে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বিনামূল্য অক্সিজেন সিলিন্ডার বিতরণের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় গতকাল বিকেলে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন এসপি। এসময় উপস্থিত ছিলেন নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধি মেহেদী খান, ফাহিম ফয়সাল মল্লিক, সজল আহম্মেদ, সিয়াম ইসলাম, জুয়েল, রাশিদুল ইসলাম রানা ও আশরাফুল ইসলাম মিল্টন। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)