ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের গরীব, দুস্থ, আসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এসময় ইউনিয়নের ৯টি ওর্য়াডের ৩৫০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
পারকৃষ্ণপুর-মদনা ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পারকৃষ্ণপুর মদনা ইউনয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ইউপি সদস্য খাইরুল ইসলাম, হজরত আলী, সহিদুল ইসলাম, আবু স্ঈাদ, শামসুল ইসলাম, সাইফুল ইসলাম, আশিক ইকবাল (চঞ্চল) প্রমুখ।
