দর্শনায় কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2021-07-08 ইং
দর্শনায় কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার আসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌরসভার উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। জানা যায়, দর্শনা পৌরসভার ৯টি ওর্য়াডের ৫০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। এসময় উপস্থিতছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলসহ ৯টি ওর্য়াডের কাউন্সিলরবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানটির পরিচালনা করেন দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)