অসহায় রনজু খাতুনের পাশে দাঁড়ালেন ইউএনও

আপলোড তারিখঃ 2021-07-06 ইং
অসহায় রনজু খাতুনের পাশে দাঁড়ালেন ইউএনও ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশের পর অসহায় বিধবা রনজু খাতুনের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন। তিনি গতকাল সোমবার ওই বিধবা নারীর হাতে এক মাসের খাদ্য-সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এবং নতুন প্রকল্প আসলে নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন। সূত্র মতে, রনজু খাতুনের স্বামী মারা যাওয়ার পর থেকে সে বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করতেন। এখন বয়স হয়েছে। কাজ করতে পারেন না। মাথা গোজার একখন্ড জমি বা ঘরও নেই তার। পরের জমিতে রনজু খাতুন নাতি-নাতনি নিয়ে বসবাস করেন। অসচ্ছল পরিবার হওয়ায় দিন চলে অর্ধাহারে অনাহারে। এনিয়ে বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে পড়ে। তিনি সাংবাদিকদের মাধ্যমে ওই নারীর খোঁজ-খবর নিয়ে তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহীন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী তার বিধবা ভাতার কার্ডও করে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)