সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার

আপলোড তারিখঃ 2021-07-06 ইং
সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ছবির ক্যাপশন:
জীবননগরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যোগদান জীবননগর অফিস: জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আরিফুল ইসলাম যোগদান করেছেন। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে তিনি সুনামগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তাঁর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে। একইসাথে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অপর এক আদেশে জীবননগর উপজেলায় কর্মরত নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনকে যশোর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। নবাগত ইউএনও আরিফুল ইসলাম মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও উপজেলার সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে জীবননগর উপজেলাকে আরও এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার করেন। এসময় বিদায়ী নির্বাহী কর্মকর্তা এস.এম মুনিম লিংকনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)