চুয়াডাঙ্গার সকল ইউপি চেয়ারম্যান-সচিব ও উদ্যোক্তাদের সাথে : নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আপলোড তারিখঃ 2017-05-17 ইং
চুয়াডাঙ্গার সকল ইউপি চেয়ারম্যান-সচিব ও উদ্যোক্তাদের সাথে : নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, সকলের সহযোগিতা পেলে আমি কাজ করতে দ্বিধাবোধ করবো না। আমি কাজ করতে পছন্দ করি। আমার মেধা ও শ্রম চুয়াডাঙ্গা বাসীর জন্য উৎসর্গ করতে চাই। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক। এছাড়াও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাবৃন্দ নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন। আয়োজিত মতবিনিময় সভায় জেলার চারটি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)