কালীগঞ্জে শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ টাকা বিতরণ

আপলোড তারিখঃ 2021-07-03 ইং
কালীগঞ্জে শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ টাকা বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত ননএমপিও শিক্ষক কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৪ নস্বর রায়গ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০ জন শিক্ষক-কর্মচারীকে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এছাড়া ইউনিয়নের ২৫০ জন চা-দোকানী ও সেলুন কর্মচারীর প্রত্যেককে ৫ শ টাকা করে প্রদান করা হয়। টাকা বিতরণের সময় উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও ৪ নম্বর রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু। উপজেলার ১১ ইউনিয়নের এই টাকা বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নে শিক্ষক-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান সাংসদ আনার। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষকে সহযোগিতা করা হচ্ছে। তার অংশ হিসেবে গতকাল ইউনিয়নের ৫০ জন শিক্ষক-কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই নগদ টাকা বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)