মেহেরপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2021-07-03 ইং
মেহেরপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে শরিকানা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সবদুল হোসেনের ছেলে কামাল হোসেনের করা সংবাদ সম্মেলনের পাল্টা আভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. সার্থক আলী । গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেহেরপুর শহরের নতুনপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে মো. সার্থক আলী (৩৭) বলেন গত ইং-১৯/০১/১৯৯১ তারিখে ৬২৮ নং কবলা দলিল মূলে আমার দাদী মেহেরপুর জেএল নং ৬৬, খতিয়ান ২৪৭৫/১ দাগ- ৯৬৭৬, ৯৬৭৭, ৯২৬৫,ও ৯৭২২ দাগের ০.৮২৫৯ একর ধানী জমি আমার ও আমার ভাইদের নামে রেজিষ্ট্রি করে দেয়। তখন থেকে আমরা উক্ত জমি ভােগ দখল করিয়া আসিতেছি এবং উক্ত জমি আমাদের নামে রেকর্ড খারিজ করে নিয়মিত খাজনাপাতি পরিশোধ করিতেছি। কিন্তু বিবাদীদ্বয় গত প্রায় ৫ বছর ধরে উক্ত জমির মিথ্যা কাগজ পত্র তৈরী করে রেকর্ড করার চেষ্টা করা সহ আমার উক্ত জমি জোর করে দখল করে নেওয়ার পায়তারা করে আসছে। বিবাদীদ্বয় বেশ কিছুদিন আগে আমার উক্ত জমি আমার নিকট থেকে লিজ গ্রহন করী মোঃ মফিজ উদ্দিন, পিতা-রহিম সাং-বামনপাড়া থানা ও জেলা-মেহেরপুর এর নিকট থেকে জমি লিজের ১,২০,০০০/-টাকা জোর করে নিয়ে নেয়। বিবাদীদ্বয় আমার উক্ত টাকা ফেরত না দিয়ে গত কয়েক দিন ধরে আমার উক্ত জমি জোর পূর্বক দখল করে নেওয়ার জোর পায়তারা করিতেছে। আমরা বাঁধা দিতে গেলে বিবাদীদ্বয় আমাদেরকে খুন জখম করার হুমকি ও ভয়ভীতি প্রদান করছে। আমাদের বারবার হত্যার হুমকি দিয়ে জমি জবর দখল করার পাঁয়তারা করে আসছে,বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)