মুজিবনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে : নবাগত ওসি মনিরুল ইসলামের মতবিনিময়

আপলোড তারিখঃ 2017-05-17 ইং
মুজিবনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে : নবাগত ওসি মনিরুল ইসলামের মতবিনিময় ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মুজিবনগর থানার ওসি’র হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নবাগত ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং উপজেলার আইনর্শঙ্খলার সার্বিক উন্নয়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া সন্ত্রাস ও মাদকমুক্ত মুজিবনগর উপজেলা গড়ার সর্বাক্তক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক  শেখ শফি, সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমান শের খাঁন, সোহাগ মন্ডল, রেজাউল করিম রেজা, রেজাউল করীম, ফরহাদ হোসেন ও শাকিল রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)