আলমডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-07-02 ইং
আলমডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় সাপের কামড়ে রোজিনা খাতুন রুমা (২৯) নামের দুই সন্তারে জননীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবারের সদস্যরা রজিনাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রজিনা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের কাওসার আলীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে রজিনা বেগম বাড়ির পাশের নিজেদের কৃষিক্ষেতে যান ক্ষেতে পানি সেচ দেওয়া স্যালো মেশিন ঢাকতে। স্যালো মেশিনের ঢাকনা তুলতে গেলে একটি বিষধর সাপ তাঁর হাতে কামর দেয়। সাপে কামড়েছে বুঝতে পেরে তিনি বাড়িতে ফিরে যান। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রজিনাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পূর্বের রজিনার মৃত্যু হয়। এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুর দেড়টার দিকে রজিনাকে জরুরি বিভাগে নেওয়া হয়। রজিনার পরিবারের সদস্যদের থেকে জানতে পারি তাঁকে সাপে কামড়েছে। রোজিনার হাতে বিষধর সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। আমরা জরুরি বিভাগে তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)