ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে সরকারি নির্দেশনা ও লকডাউন অমান্য করে অকারণে বাজারে ঘোরাফেরা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনের নিকট হতে ৪ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় জীবননগর থানা পুলিশের একটি টীম সহযোগিতা করে।
