দামুড়হুদায় প্যারাসিটামল গ্রুপের ওষুধের সংকট!

আপলোড তারিখঃ 2021-06-29 ইং
দামুড়হুদায় প্যারাসিটামল গ্রুপের ওষুধের সংকট! ছবির ক্যাপশন:
তৌহিদ তুহিন, নতিপোতা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্যারাসিটামল গ্রুপের ওষুধের হঠাৎ সংকট দেখা দিয়েছে। লকডাউনের পর থেকে এই গ্রুপের ওষুধের সংকটে চলতি বর্ষা মৌসুমে সাধারণ সর্দি, জ্বরে আক্রান্তরা পড়েছেন বিপাকে। গত ১৫ জুন থেকে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদাকে লকডাউনের আওতায় আনা হয়। লকডাউনের শুরু থেকে প্যারাসিটামল ৫০০ মি.গ্রাম, প্যারাসিটামল প্লাস, প্যারাসিটামল ৬৬৫ মি.গ্রাম ও এ্যাজোথ্রমাইসিন ৫০০ মি. গ্রামের ওষুধ না পাওয়ায় সাধারণ রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ভুক্তভোগীরা পাশর্^বর্তী এলাকাগুলো আনতে গেলে প্রতিনিয়তি পুলিশ প্রশাসন ও বিজিবির হয়রানির শিকার হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। এলাকাবাসী জরুরি ভিত্তিতে এসব ওষুধ সরবরাহ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তাহলে সাধারণ সর্দি জ¦র থেকে মহামারি আকার ধারণ করার আশঙ্কা করছে সাধারণ মানুষ। জুড়ানপুর গ্রামের মহিদুল ফামের্সী মালিক নওশাদ আলী জানান, কোম্পানির সেলসম্যানরা ওষুধ সংকট বলে জানায়। কিছু দিন থেকে নাপা এইচ প্লাস, নাপা এক্সট্রা ও নাপার সংকট দেখা দিয়েছে। যেকারণে সাধারণ রোগীদের প্যারাসিটামল গ্রুপের ওষুধ পেতে সমস্যা ভোগ করতে হচ্ছে। দামুড়হুদা উপজেলা ফারিয়ার সভাপতি শহিদুল ইসলাম জানান, কিছু দিন থেকে প্যারাসিটামল গ্রুপের ওষুধ সাপ্লাই কম। যার কারণে এই সংকট দেখা দিয়েছে। আমরা কোম্পানীর উর্ধতনদের বিষয়টি জানিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)