করোনায় নারী উদ্যোক্তা অনিয়া রহমানের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-29 ইং
করোনায় নারী উদ্যোক্তা অনিয়া রহমানের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পরিচিত মুখ অনলাইন উদ্যোক্তা দ্যা হাঙ্গার প্যালেসের স্বত্বাধিকারী অনিয়া রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনিয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩০ বছর। তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অনিয়া রহমানের ছোটভাই সিফাত জানান, অনিয়া রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনিয়া রহমানের শ্বাসকষ্ট হচ্ছিল। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সে মৃত্যুবরণ করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ করোনা প্রটোকলে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। অনিয়া রহমানের শ্বশুরবাড়ী চুয়াডাঙ্গা। পিতার বাড়ি রাজশাহী তেরোখাদিয়া ডাবতলায়। বাদ আসর তেরোখাদিয়া ডাবতলায় তাঁর জানাজার নামাজ শেষে হেতেম খা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, গত রোববার বিকেল তিনটা বেজে ৪২ মিনিটে অনিয়া রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘নেটওয়ার্ক চুয়াডাঙ্গা’ এ অক্সিজেন সিলিন্ডার চেয়ে পোস্ট দেয়। অনিয়া রহমান লেখেন ‘অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে কার কাছে?’ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ওই পোস্টে বহু মানুষ শোক প্রকাশ করেছে। এছাড়াও অনিয়া রহমানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফেসবুকভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা কমিউনিটি, নেটওয়ার্ক চুয়াডাঙ্গা, ফুড ব্লগারস অব চুয়াডাঙ্গা, সিডি কুইনস অব চুয়াডাঙ্গার এডমিন, মডারেটর, মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)