স্বাস্থ্যবিধি অমান্য, আলমডাঙ্গায় ৯ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-29 ইং
স্বাস্থ্যবিধি অমান্য, আলমডাঙ্গায় ৯ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা তৈরির সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গতকাল সোমবার বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে শহরে ঘোরাঘুরি করার অপরাধে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির। এসময় আতিয়ার রহমানের ছেলে মুকুল হোসেনকে ৫ শ টাকা, জাফর হোসেনের ছেলে আমির হোসেনকে ১ শ টাকা, জমিরউদ্দীনের ছেলে জুবায়ের আহমেদকে ২ শ টাকা, মিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলামকে ২ শ টাকা, ইউসুফ আলীর ছেলে আহাম্মদ উল্লাহকে ৫ শ টাকা, ওয়াজ মন্ডলের ছেলে আলতাফ হোসেনকে ৫০ টাকা, ফজলুর রহিমের ছেলে মাবুদ আলিকে ৫ শ টাকা, হারুন হোসেনের ছেলে ওবাইদুল হককে ৫ শ টাকা, নজরুল ইসলামের ছেলে রাজিব হোসেনকে ৫ শ টাকা করে মোট ৯ জনকে তিন হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)