কালীগঞ্জে না খেয়েই পড়েছিলেন ভিক্ষুক!

আপলোড তারিখঃ 2021-06-29 ইং
কালীগঞ্জে না খেয়েই পড়েছিলেন ভিক্ষুক! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কলীগঞ্জ: মোমেনা বেগম। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার ভিক্ষা করেই চলে প্রতিদিনের দিনাতিপাত। থাকেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নতুন বাজারের রেল মার্কেটের ছিনের একটি ঝুঁপড়ি ঘরে। ঝুঁপড়ি ঘরের এই সংসারে তার কিছু হাঁস-মুরগী ছাড়া আর কেউ নেই। তার সন্তানরা থাকলেও কেউ তার কাছে থাকেন না। সন্তানরা থাকেন সাতক্ষীরার নিজের বাড়িতে। বৃদ্ধা মা একাই থাকেন ঝিনাইদহের কালীগঞ্জে। সম্প্রতি প্রচন্ড জ¦র আর ঠান্ডা কাশিতে অসুস্থ হয়ে নিজের ঝুঁপড়ি ঘরেই পড়ে ছিলেন। কয়েকদিন তাকে দেখতে না পেয়ে শফিকুল ইসলাম নামের এক চা-বিক্রেতা তার খোঁজখবর নিতে যান। এরপর বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। একপর্যায়ে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকরা তাকে দেখতে যান। এসময় তার শারীরিক অবস্থা খারাপ দেখে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চা বিক্রেতা শফিকুল ইসলাম জানান, শহরের রেল মার্কেটে আমার চায়ের দোকানের পিছনে একটি ঝুঁপড়ি ঘরে ভিক্ষুক মোমেনা থাকেন। সারাদিন ভিক্ষা শেষে বিকেলে ঘরে ফিরে রান্না করে খেয়ে শুয়ে পড়েন। বেশ কিছুদিন হলো তাকে না দেখে গত রোববার খোঁজ নিতে গিয়ে দেখি তার শরীরে প্রচন্ড জ¦র। উঠতে পারছেন না, কয়েক দিন হয়তো না খেয়ে পড়ে ছিলেন। সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবু পদ বিশ^াস জানান, সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে দুপুরে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, রসুন পিয়াজসহ একটি নতুন শাড়ি নিয়ে ওই বৃদ্ধার ঘরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সে বিছানা থেকে উঠে বের হতে পারছে না। কয়েকদিন হয়তো না খেয়েই তার ছোট্ট ঝুঁপড়ি ঘরে পড়ে ছিলেন। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন জানান, সহকর্মী সাংবাদিকদের সাথে নিয়ে দুপুরে বুড়ির ঘরে গিয়ে দেখি সে প্রচন্ড জ¦র নিয়ে পড়ে আছে। তার শারীরিক অবস্থা নাজুক দেখে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, দুপুরে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক মহুয়া পারভিন জানান, তার শারীরিক অবস্থা খুবই দুর্বল। দেখে মনে হচ্ছে দীর্ঘ সময় তার পেটে কোনো পানি বা খাবার পড়েনি। চিকিৎসা চলছে, আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)