ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মাস্ক ও বৃক্ষ বিতরণের মধ্যদিয়ে উদ্যাপিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন। গতকাল রোববার বিকেলে মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের উদ্যোগে শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষের মধ্যে মাস্ক ও বৃক্ষ বিতরণ করে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন। এছড়াও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যালয়ে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাস্ক ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বহুবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। ২০০৪ সালে তৎকালীন ঢাকা জোনের ডিসি কোহিনুর পল্লবী থেকে উনাকে আটক করে কারাগারে পাঠান। তিনি ব্যক্তি জীবনে একজন সদালাপী, নম্র, ভদ্র, ধার্মিক, সমাজসেবক, ব্যবসায়ী হিসেবে ব্যাপক সফলতা লাভ করেছেন। তিনি ছোট বেলা থেকে সমাজসেবক বাবা মরহুম মোফাজ্জল হোসেন খানের সান্নিধ্যে থেকে সামাজিক ও ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার সুখী ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
নঈম সাহান জোয়ার্দ্দার আরও বলেন, ‘এই করোনা মহামারি সময়ে আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। নিজে বাঁচুন, নিজের পরিবার ও দেশকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থায় সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে মাত্র একটি ফোন কলেই জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ-সামগ্রী আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’
মাস্ক ও বৃক্ষ বিতরণ এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বাড়াদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরীফ উদ্দীন, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, আল-ইমরান শুভ, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, টুটুল, দিপু বিশ্বাস, জামাল, লোকমান, নোমান, রুবেল, কবির, সজল, আনোয়ার, বিপুল, ইমনার, শাকিব, অমি, কাফি প্রমুখ।
