ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে ফ্রি অক্সিজেন

আপলোড তারিখঃ 2021-06-28 ইং
ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে ফ্রি অক্সিজেন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে ফ্রি অক্সিজেন সিলিন্ডার। করোনা আক্রান্ত মূমুর্ষ রোগীদের জন্য এমনই ব্যবস্থা করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। নাগরিক সেবার পাশাপাশি পৌর মেয়র কর্তৃক এমন মহৎ উদ্যোগটি চালু রাখায় পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে পৌরসভার নাগরিকদের জন্য সার্বক্ষণিক ২০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ১০টি অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্ত মূমুর্ষ রোগীরা ব্যবহারও করছেন। পৌরসভার মেয়র আশরাফ জানান, করোনা মহামারি আকারে রুপ নিচ্ছে। দিন দিন এ পৌরসভাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ও করোনা রোগীদের সংকুলান হচ্ছে না। তাই আক্রান্তদের অনেকেই বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। এ অবস্থায় মূমুর্ষ সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে একমাত্র অক্সিজেন সিলিন্ডার খুবই প্রয়োজন। যা সরকারি হাসপাতালেও সংকট রয়েছে। তাই এ দুঃসময়ে পৌরবাসীদের পাশে দাঁড়াতে স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের নির্দেশনায় পৌরসভার পক্ষ থেকে ফ্রি অক্সিজেনের সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)