দামুড়হুদায় কর্মহীন ৩৭৫ জনের মধ্যে খাদ্য-সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2021-06-28 ইং
দামুড়হুদায় কর্মহীন ৩৭৫ জনের মধ্যে খাদ্য-সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা সদর ইউনিয়নে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৩৭৫ জনের মধ্যে খাদ্য-সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোবাবর দুপুর ১২টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য-সহায়তা করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু উপস্থিত থেকে এ খাদ্য-সহায়তা প্রদান করেন। খাদ্য তালিকায় ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মুসুরির ডাল ও ১ কেজি চিনি। খাদ্য-সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন এবং জেলা পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইউসুব আলী। সার্বিক সহযোগিতা করেন উপজেলা নাজির ওমর ফারুক, টেকনেশিয়ান দিনার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)