প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের উদ্যোগে চুয়াডাঙ্গার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কর্মশালা সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-06-27 ইং
প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের উদ্যোগে চুয়াডাঙ্গার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কর্মশালা সম্পন্ন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের উদ্যোগে চুয়াডাঙ্গার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে শিক্ষা-সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তিসহ চিকিৎসা এবং উচ্চ শিক্ষার্থে বৃত্তিপ্রদানের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অনলাইন কর্মশালা জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আফরোজ। তিনি বঙ্গবন্ধ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এ উদ্যোগ সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের একজন শিক্ষার্থীও যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতেই এ ট্রাস্ট গঠন করেছেন। এ ট্রাস্টের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্নাতক শ্রেণি পর্যন্ত ৭২ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। দুর্ঘটনাজনিত কিম্বা অন্য কোনো অসুস্থতার কারণেও যাতে কোনো দরিদ্র্য বা পিছিয়ে পড়া পরিবারের কোনো সন্তানের লেখাপড়া বন্ধ না হয়, তাও নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্মিলিতভাবে এ উদ্যোগ সফল করতে পারলে বাল্যবিয়ে যেমন রোধ হবে, তেমনই মেধাবীদের মেধার বিকাশ হবে। উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনও বক্তব্য দেন। তিনি এ কার্যক্রম সফল করার বিষয়ে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা চালানোর তাগিদ দেন। অনুষ্ঠানের মূল বিষয় বিষদ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের পরিচালক যুগ্ম সচিব কাজী দেলোয়ার হোসেন। তিনি সারা দেশে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি কীভাবে বরাদ্দ দেওয়া হয় এবং এ বিষয়ে প্রকৃত দরিদ্র শিক্ষার্থীরা যাতে উপবৃত্তি পায়, তা নিশ্চিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কী কী করা দরকার, তার বর্ণনা দেন। একই সাথে তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতেও আর্থিক সহায়তা প্রদান কীভাবে এবং কতোটা দেওয়া হয়, তারও বর্ণনা দেন। এবিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের শতভাগ স্বচ্ছতার সাথে দায়িত্বপালনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন মানুষের সন্তান, যিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী, জনদরদি ছিলেন। দেশে শতভাগ শিক্ষা সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন। তারই সুযোগ্য কন্যা দেশের সকল শিক্ষার্থীর প্রতি অত্যন্ত আন্তরিক। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের যাতে উচ্চশিক্ষার পথে কোনোভাবেই অর্থ অন্তরায় না হয়, তা নিশ্চিত করতেই এ ট্রাস্ট গঠন করেছেন। সংসদে পাশ করে আইনেও উন্নীত করা হয়েছে। এ ট্রাস্টের মাধ্যমে শিক্ষার্থীদের চিকিৎসার খরচও দেওয়া হয়। দুর্ঘটনা কিম্বা অন্য কোনো জটিল রোগ হলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ট্রাস্টের ওয়েবসাইটে থাকা নিয়ম মেনে আবেদন করলে কমপক্ষে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা দেওয়া হয়। তবে মনে রাখতে হবে, প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের যাবতীয় কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা হয়। ফলে সব কিছুই ডিজিটাল পদ্ধতিতেই করতে হবে। এছাড়াও উচ্চশিক্ষা বিকাশে দেশের অভ্যন্তরে এমফিল ও পিএইচডি গবেষণা ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হয়। এ বিষয়ে শিক্ষার্থীদের যেমন সচেতন করতে হবে, তেমনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানসহ শিক্ষমণ্ডলীদেরও বিস্তারিত জানতে হবে। শিক্ষক জানলেই শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এ সহায়তা পাওয়ার সুযোগ নিতে পারবে। প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের অতিরিক্ত পরিচালক, চুয়াডাঙ্গা মহিলাবিষয়ক কর্মকর্তা, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার, জীবননগর উপজেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতিসহ অনেকেই মতামত পেশ করেন। সকলের মতামতের ভিত্তিতে সমাধান এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি দেন পরিচালক ও যুগ্ম সচিব কাজী দেলোয়ার হোসেন। তিনি আগামীতে চুয়াডাঙ্গার আরও বেশি সুধি এবং কর্মকর্তাদের এ কর্মসূচিতে সংযুক্ত করারও ইচ্ছে ব্যক্ত করেন এবং মহামারি করোনাকাল কাটিয়ে ওঠার পর সরাসারি কর্মশালাসহ সচেতনতামূলক আরও পদক্ষেপ গ্রহণের ইচ্ছে ব্যক্ত করে আয়োজনের ইতি টানেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)