সভাপতি হামিদুল হক মুন্সী, সম্পাদক শাহজাহান আলী

আপলোড তারিখঃ 2021-06-27 ইং
সভাপতি হামিদুল হক মুন্সী, সম্পাদক শাহজাহান আলী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এ কমিটির প্রকাশ ঘটে। এতে সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী সভাপতি ও শাহজাহান আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া এ পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি ৫ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। কমিটির পূর্ণাঙ্গ করতে আহ্বায়ক ও নতুন সদস্যদের নিয়ে একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় চুয়াডাঙ্গা জেলার বুক চিরে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী বাঁচাতে নানা ধরনের যুক্তি তুলে ধরেন উপস্থিতরা। সেখানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন হামিদুল হক মুন্সী, শাহজাহান আলী, কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, আরিফুল ইসলাম ডালিম, শাহ আলম সনি, হেমন্ত কুমার সিংহ রায়, শাহিন সুলতানা মিলি, জান্নাতুল আওলিয়া নিশি, জিসান আহমেদ ও মেহেরাব্বিন সানভী। পরে সকলের সম্মতিতে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটি পূর্ণাঙ্গরুপে প্রকাশ করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে হামিদুল হক মুন্সী, সিনিয়র সহসভাপতি পদে অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সহসভাপতি পদে শাহ আলম সনি, সাধারণ সম্পাদক পদে শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শাহিন সুলতানা মিলি, সহ-সম্পাদক পদে হেমন্ত কুমার সিংহ রায়, কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পদে জান্নাতুল আওলিয়া নিশি, প্রচার সম্পাদক পদে মেহেরাব্বিন সানভী, দপ্তর সম্পাক পদে জিসান আহমেদকে সকলের সম্মতিক্রমে মনোনীত করা হয়। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন আরিফুল ইসলাম ডালিম, জাহিদুল ইসলাম, হাবিবি জহির রায়হান, ইকবাল আতহার তাজ, পারভীন লাইলা, অ্যাড. শরীফ উদ্দীন হাসু ও অ্যাড. রফিকুল ইসলাম। একইসাথে এই কমিটির সাথে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। সেখানে উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক পশ্চিমাঞ্চলের প্রকাশক ও সম্পাদক আজাদ মালিথা, দৈনিক আকাশ খবরের প্রকাশক ও সিনিয়র সাংবাদিক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সেলিম উদ্দীন খান। এর আগে গত বছরের ১৯ নভেম্বর মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সে কমিটিতে সদস্য সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ালে গতকাল শনিবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)