করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে হবে

আপলোড তারিখঃ 2021-06-27 ইং
করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে হবে ছবির ক্যাপশন:
তিতুদহে সেলাই মেশিন, হুইল চেয়ার নানা সামগ্রী বিতরণকালে ইউএনও সাদিকুর রহমান আকিমুল ইসলাম: তিতুদহ ইউনিয়ন পরিষদে বেঞ্চ, চেয়ার, সেলাই মেশিনসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা সদরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান। গতকাল শনিবার বেলা ১১টায় তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলার প.প. কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে পরিষদ চত্বরেই এই বিতরণী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান। এসময় তিনি বলেন, ‘বর্তমানে দেশের অবস্থা অনেক খারাপ। তাই এই করোনাকালীন সময়ে শারীরিক ও সামাজিক দূরুত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, ডিএফ সারোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সবশেষে দুস্থ নারীদের মধ্যে ১৬টি সেলাই মেশিন, ১৮জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৪টি কুশল চেয়ার, ৩৯ জোড়া স্কুল বেঞ্চসহ সাধারণ জনগণের মধ্যে ৭০ বক্স মাক্স, ৩০০ পিস হ্যান্ড-স্যানিটাইজার ও ৩০০ পিস সাবান বিতরন করেন ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)