মহেশপুর সীমান্তে এবার ভারতীয় নাগরিক আটক

আপলোড তারিখঃ 2021-06-27 ইং
মহেশপুর সীমান্তে এবার ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে গৌতম বালা (৩০) নামে এক ভারতীয় নগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের চব্বিশ পরগোনা জেলার নতুননগর থানার চরচালকা গ্রামের সাগর বালার ছেলে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গতকাল শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত শুক্রবার রাতে গৌতম বালা মহেশপুরের শ্যামকুড় চেয়ারম্যান ঘাট এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাঁকে আটক করে। তিনি কী কারণে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছিলেন, তা বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে গৌতম বালার বিরুদ্ধে মহেশপুর থানায় গতকাল শনিবার বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এ্যান্ট্রি অ্যাক্ট এর ৪ ধারায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)