মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ : ফুটবলের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2017-05-16 ইং
মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ : ফুটবলের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে রামনগর  ফুটবল খেলার মাঠে মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফুটবলের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস এম আবুল ফজল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোনাখালি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মফিজুর রহমান, এবারে মোনাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলের টুর্নামেন্টে ইউনিয়নের ৭টি স্কুল অংশগ্রহন করে বঙ্গমাতা ফুটবলের ফাইনালে রামনগর দক্ষিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাম্পিয়ন এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে চাম্পিয়ন মোনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এসময় ইউনিয়নের সকল স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)