দামুড়হুদার জয়রামপুরে রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-26 ইং
দামুড়হুদার জয়রামপুরে রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মতিয়ার হোসেন নামের এক রাজমিস্ত্রি শ্রমিক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। মতিয়ার রহমান জয়রামপুর কলোনিপাড়ার সাজু শেখের ছেলে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে কার্পাসডাঙ্গা এলাকায় রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রির হেলপারের কাজের জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে কার্পাসডাঙ্গা এলাকায় কাজ করার উদ্দেশ্যে যান। পরে দুপুরে খাওয়া শেষ করে ইট নিয়ে আনাতে যান তিনি। এমন সময় মাথার ওপর ইট থাকা অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁর সঙ্গীরা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর লাশ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের মাতম পড়ে যায়। মৃত মতিয়ারের সংসারে রয়েছে তাঁর একটি মাত্র ৭ বছরের ছেলে সন্তান ও অসহায়ত্ব গর্ভবতী স্ত্রী এখন দিশাহারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)