মহেশপুরে যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান : অস্বচ্ছল পরিবারের মাঝে ভাতা প্রদান করলেন

আপলোড তারিখঃ 2017-05-16 ইং
মহেশপুরে যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান : অস্বচ্ছল পরিবারের মাঝে ভাতা প্রদান করলেন ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপু উপজেলার পৌরসভার বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ্য মহিলা ভাতা অস্বচ্ছল, প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে, উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, উপকারভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বয়স্ক কার্ড ১৮ জনকে, প্রতিবন্ধী ২২ ও বিধবা কার্ড ৮ জনকে, মোট ৪৮ জনকে কার্ড প্রদান করা হয়। উপজেলার চত্বরের উক্ত যাচাই-বাছাই কার্যক্রমের অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশাফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদস্য সচিব সমাজ সেবা অফিসার মোঃ জুলফিকার আলী, সদস্য যথাক্রমে প্রকল্প কর্মকর্তা মোছাঃ মেহেরুন্নেছা, টিএইচও ডাঃ মোঃ নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারি, মৎস্য অফিসার আলমঙ্গীর হোসেন প্রমূখ। যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, উপকারভোগীদের হাতে ভাতার কার্ড তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)