মুজিবনগরে লকডাউনের প্রথম দিনে ভ্রম্যামাণ আদালতের জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-25 ইং
মুজিবনগরে লকডাউনের প্রথম দিনে ভ্রম্যামাণ আদালতের জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে কোভিড-১৯ এর বিস্তার রোধে ১৪ দিনের লকডাউনে প্রথম দিনে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এসময় মোট ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল মুজিবনগরে করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলা প্রশাসন ও মুজিবনগর থানা পুলিশের তৎপরতায় দুপুর ১২টার মধ্যেই ওষুধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ পাওয়া যায়। তারপরও কিছু মানুষ জরুরি প্রয়োজন ব্যতীত ও সড়ক আইন না মেনে রাস্তায় চলাচল করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৮৯ ধারা অনুসারে মোট ২ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম, এসআই আজম ও মুজিবনগর থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)