কুড়িয়ে পাওয়া ১ লাখ ২০ হাজার টাকা ফেরত দিলেন পরিবহন চালক

আপলোড তারিখঃ 2021-06-25 ইং
কুড়িয়ে পাওয়া ১ লাখ ২০ হাজার টাকা ফেরত দিলেন পরিবহন চালক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ২০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন ফরিদপুর গ্রামের রাইমান ফিডের একজন পরিবহণ চালক ইমরান হোসেন। তাঁর এই সততা ও নৈতিকতামূলক কাজের মাধ্যমে তিনি বিশ্বস্ত মানুষ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা রেল স্টেশনের নিচে একজন পথচারীর হারিয়ে যাওয়া ১ লাখ ৩০ হাজার টাকার একটি ব্যাগ কুড়িয়ে পান ইমরান। তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি প্রকৃত টাকার মালিককে খুঁজে বের করে টাকার ব্যাগটি তাঁকে ফেরত দেন। টাকার মালিক সততার পুরস্কার দিতে চাইলে তা নিতে ইমরান অস্বীকৃতি জানান। একজন সামান্য পরিবহণ চালক ইমরানের এই সততা বর্তমান যুগে দুর্লভ। পূর্বেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনার মাধ্যমে তিনি নৈতিকতা ও সততার পরিচয় দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)