মুজিবনগরে শিশু উন্নয়ন প্রকল্প রতনপুর বিডি-০৩৩১’র খাদ্য-সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2021-06-24 ইং
মুজিবনগরে শিশু উন্নয়ন প্রকল্প রতনপুর বিডি-০৩৩১’র খাদ্য-সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: দ্বিতীয় ধাপে কোভিড-১৯ বৃদ্ধির কারণে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প রতনপুর বিডি-০৩৩১’র আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ওই প্রকল্পের ৩১৩ জন শিশুর মধ্যে খাদ্য-সহয়তা ও স্বাস্থ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় ওই প্রতিষ্ঠানের হলরুমে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্যারিস পুরোহিত রোভা. আসিশ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। এ সময় সেখানে ইউপি সদস্য মি. শংকর বিশ্বাস ও মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউদ্দীন, ওই প্রকল্পের সদস্য সোনা মণ্ডল, অসিত মণ্ডল, মাধুবী, লক্ষী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। ১৪ বার (ধাপে) বিতরণকৃত খাদ্য-সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল, ২টি সাবান ও ৫টি মাস্ক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)