আ. কাদির সভাপতি ও শওকত সম্পাদক

আপলোড তারিখঃ 2021-06-23 ইং
আ. কাদির সভাপতি ও শওকত সম্পাদক ছবির ক্যাপশন:
দামড়হুদা উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠন সমীকরণ প্রতিবেদন: দামড়হুদা উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের আয়োজনে দামুড়হুদাস্থ দেশ ভাটার অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রিপন মণ্ডল, সহসভাপতি আ. ছালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, চুয়াডাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রস্তাব অনুযায়ী জাতীয় শ্রমিক লীগ দামুড়হুদা উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হাজি মো. আ. কাদির ও সাধারণ সম্পাদক মো. শওকত আলী নির্বাচিত হন। সেই সাথে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)